Monday, October 5, 2015

পি এল সি (Programmable Logic Controller) টিউটোরিয়াল ৬

ল্যাডার লজিক (Ladder Programming) টিউটোরিয়ালঃ  
আমরা পি এল সি এর মাধ্যমে একটি লাইট কে একবার জ্বালাবো এবং নিভাব । অর্থাৎ এমন একটি প্রোগ্রাম লিখবো যার অউটপুট হবে ১ টি সেখানে সংযুক্ত লাইট বা অন্য কিছু ৩ সেকেন্ড জলে থাকবে ও ২ সেকেন্ড অফ থাকবে।

প্রোজেক্টঃ
আমাদের প্রোজেক্টে একটি মাত্র অউটপুট থাকবে Q1, ইনপুট সুইচ হিসাবে ব্যাবহার করব I1 এবং ইমারজেন্সি সুইচ হাসাবে থাকবে I2। তাহলে সুরু করা যাক। পুরবের মত LOGO!Soft Comfort সফটওয়্যার টি ওপেন করুন। 


চিত্রের মত করে I1, I2 এবং রিলে কয়েল Q1 নিন অউটপুট হিসাবে। Q1 দিয়ে ল্যাচিং করুন, Q1 কে জালিয়ে রাখার জন্য। আপনার উদ্দশ্য Q1 কে ৩ সেকেন্ড জালিয়ে রাখা। সুতারাং একটি অন-ডিলে টাইমার নিন। তার প্রিসেট ভ্যালু দিন ৩ সেকেন্ড। এবার Q1 কে কল করুন এবং টাইমারের সাথে কানেক্ট করুন। এখন সিমুলেট করে দেখতে পারেন Q1 অউটপুট ৩ সেকেন্ড পর অফ হয়ে যাবে। 
   
 এবার টাইমার T001 কে কল করা হয়েছে। তার পর ইমারজেন্সি সুইচ I2 কে বসানো হয়েছে। অউটপুট হিসাবে M1 ব্যাবহার করা হয়েছে। মনে করবেন M1 একটি কাল্পনিক অউটপুট। কাল্পনিক অউটপুট যখন অন হবে। Q1 অউটপুট তখন অফ থাকবে। আবার Q1 যখন অন হবে, কাল্পনিক অউটপুট M1 তখন অফ থাকবে। 
কিন্তু উপরের প্রোগ্রাম কে সিমুলেট করলে দেখতে পাবেন প্রথম ৩ সেকেন্ড Q1 জ্বলবে, কিন্তু Q1 বন্ধ না হয়েই M1 জলা সুরু করবে এবং ৩ সেকেন্ড পর্যন্ত জ্বলবে। এর কারন উপরের প্রোগ্রামে যে বিসয় টি সেট করা হয় নি তা নিচে দেয়া হোল। 
 লক্ষ করলে দেখবেন T001 এবং T002 নামক দুইটা কন্টাক অউটপুট এর পাশে ব্যাবহার করা হয়েছে। কারন, রিসেট করার জন্য। অর্থাৎ বলা হয়েছে M1 যখন জ্বলবে Q1 তখন অফ থাকবে। 
আরেকটি বিষয় লক্ষণীয়। T002 দিয়ে Q1 কে ল্যাচিং করা হয়েছে। কারন, টাইমার T002 যখন বন্ধ হবে Q1 যেন তখনি আবার চালু হয়ে যায়। 
প্রোগ্রামটি লিখে সিমুলেট করে দেখার অনুরধ রইল......    

2 comments:

  1. আপণে বলেছেন T001 এবং T002 নামক দুইটা কন্টাক অউটপুট এর পাশে ব্যাবহার করা হয়েছে। আমি এই দুইটি ব্যাবহার করেছি তার এর উপর কিন্তু কাজ করছে প্রথম ৩ সেকেন্ড Q1 জ্বলবে, কিন্তু Q1 বন্ধ না হয়েই M1 জলা শুরু করবে এবং ৩ সেকেন্ড পর্যন্ত জ্বলবে। কাজ কিভাবে করবে বললে ভাল হয়

    ReplyDelete
  2. প্রথমে, পূর্বে তৈরি করা লাইনটি/তার ডিলেট করে দিন। আপনি যেখানে T001 এবং T002 বসাতে চান। আপনার T001 এবং T002 সম্ভাবত ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। আশা করি সমাধান পেয়েছেন।

    ReplyDelete