ল্যাডার লজিক প্রোগ্রামিংঃ

ইতিপূর্বে আমরা Ladder Logic এর বেসিক দেখেছি। অর্থাৎ ল্যাডার লজিক দিয়ে কিভাবে কাজ করা যায়। আমরা একটু বাস্তব মুখি প্রোগ্রামের দিকে যাব।
উধারন হিসাবে ধরুন, আপনার বেডরুমে একটা সিলিং ফ্যান আছে যাকে আপনি পিএলসি দিয়ে কল্ট্রোল করতে চাচ্ছেন। আপনি এক কথায় উত্তর দিবেন যে আমি পারব। কারন, পুরবেই তো আমরা একটি বাতি জালানো ও নেভানোর প্রোগ্রাম করা শিখলাম। এটা সত্যা কথা। কিন্তু ওই প্রোগ্রামের কিছু লিমিটেসন আছে।
- আপনাকে সব সময় সুইচ চেপে ধরে রাখতে হবে। সুইচ ছেড়ে দিলে ফ্যান চলা বন্ধ হয়ে যাবে। (পুশ সুইচ ব্যাবহার করার কারনে)
- কোন কারনে ফ্যান গরম হলে বা কথাও আগুন ধরলে তা বন্ধ করা সমস্যা হবে।
আপনি ল্যাডার প্রগ্রামিং টি উপরের চিত্রের মত করে তৈরি করতে পারেন। যখন আপনি I2 সুইচ অন করেন রাখেন তাহলে Q1 কন্টাক্ট পাবে। আবার I2 প্রেস করলে Q1 এর কন্টাক্ট বা সাপ্লাই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ I2 এখানে ইমারজেন্সি সুইচ হিসাবে কাজ করান হয়েছে।
এই প্রোগ্রামের একটি সমস্যা আছে তা হোল, আপনার ব্যাবহিত সুইচ গুল যদি পুশ বাটন টাইপ হয়ে থাকে তাহলে Q1 কে চালু রাখার জন্য বাটন চেপে ধরে রাখতে হবে। বাটন ছেড়ে দিলেই আপনার সার্কিট টি বন্ধ হয়ে যাবে।
এই অসুবিধা দূর করার জন্য পি এল সি এর ল্যাডার লিজিক প্রগ্রামিং এ ল্যাচিং ব্যাবহার করা হয়। নিচের ছবি থেকে পার্থক্য খুজে বের করুন।
দেখতে পাচ্ছেন Q1 নামের একটি অতিরিক্ত ওপেন কন্টাক ব্যাবহার করা হয়েছে। একে ল্যাচিং বলে।
প্রোগ্রাম এর বিস্তারিতঃ
আপনার বেড রুমের ফ্যান পি এল সি দিয়ে কন্ট্রল করার জন্য I1, I2 নামের দুইটি সুইচ ব্যাবহার করা হয়েছে। I2 এখানে ইমারজেন্সি সুইচ। আপনি যখন I1 প্রেস করবেন তখন অউটপুট Q1 কন্টাক পাবে। Q1 কন্টাক পাওয়ার সাথে সাথে ল্যাচিং করা ওপেন কন্টাক এর Q1 টি ক্লোজ কন্টাক হবে যার ফরলে Q1 কখনই বন্ধ হবে না। যদি I2 কে প্রেস করা হয় তাহলেই একমাত্র বন্দ হবে।
No comments:
Post a Comment